বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ আগস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক, আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তার দৃষ্টিশক্তি ‘প্রায় স্বাভাবিক’ পর্যায়ে এসেছে বলে দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (১৭ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ আদালতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয়। উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে যাওয়ার অনুমতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানির এক দিন আগে এ প্রতিবেদন দেওয়া হলো।

৭৩ বছর বয়সী ইমরান খান বর্তমানে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামের চোখের সমস্যায় ভুগছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত জানুয়ারিতে সমস্যাটি শনাক্ত হওয়ার পর থেকেই তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের পিমস হাসপাতাল এবং রাওয়ালপিন্ডির আলশিফা ট্রাস্ট আই হাসপাতালের বিশেষজ্ঞরা ইমরানের চিকিৎসা করেছেন। তাদের চিকিৎসায় তার চোখের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে এবং বর্তমানে দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক অবস্থায় রয়েছে।

কারা কর্তৃপক্ষ আরও দাবি করেছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা দিনে তিনবার ইমরানের রক্তচাপ, হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করছেন।

এ ছাড়া প্রতি মঙ্গলবার ইমরান খান ও বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থা করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত তাদের ৮৪ বার সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এসব তথ্য তুলে ধরে ইমরান খানের উন্নত চিকিৎসার আবেদনটি খারিজ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেছে কারা প্রশাসন।

তবে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা সোহাইল আফ্রিদি। তার দাবি, চিকিৎসকদের একটি প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের কথা উল্লেখ রয়েছে, যদিও আগে তার রক্তচাপ স্বাভাবিক ছিল।

আফ্রিদি আরও অভিযোগ করেন, গত বছরের ডিসেম্বর থেকে ইমরানের পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে বিচারব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

যে সব খাবার ও পানীয় হারাম

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা, স্কুল-কলেজে চিঠি

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক, আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ

প্রবাসীদের জন্য শিথিল হচ্ছে এনআইডি সংশোধনের নিয়ম

ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

১০

ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়নে গলার কাঁটা শেখ হাসিনা

১১

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

১২

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

১৩

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

১৪

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

১৫

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

১৬

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

১৭

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

১৮

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

১৯

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

২০
error: Content is protected !!