বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলীর সঞ্চালনায় মতবিনিময়কালে কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম বলেন, আমি পুলিশ কর্মকর্তা হিসেবে নয়, কয়রার মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ভালো রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, অপরাধ ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এসব তথ্য পুলিশকে সহযোগিতা করে। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংবাদিক মোহা. হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আ. রউফ, শহিদুল্লাহ শাহিন, গোলাম রব্বানী, অরবিন্দ কুমার মণ্ডল, জাহাঙ্গীর কবির টুলু, নুরুল আমিন নাহিন, শেখ কওছার আলম, মজিবার রহমান, মাস্টার হাবিবুল্লাহ, মো. ফরহাদ হোসেন, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, ডিএম জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রবিউল ইসলাম, মল্লিক আ. রউফ, আরিফুর রহমান প্রমুখ।

এ সময় সাংবাদিকরা কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশের ভূমিকা জোরদার করার বিষয়ে মতামত দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১২

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৪

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৫

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৭

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৮

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

১৯

আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

২০
error: Content is protected !!