বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনায় মাঠে গড়িয়েছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগর উপজেলা ২-১ গোলে কলারোয়া উপজেলা দলকে পরাজিত করে।

উদ্বোধনী ম্যাচে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সাতক্ষীরা স্টেডিয়াম।

এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বােধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান,
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক, সাবেক ফিফা রেফরি তৈয়েব হাসান শামসুজ্জামান প্রমুখ।

জেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভা দল অংশ নিচ্ছে।

সূচি অনুযায়ী, ১৮ আগস্ট সাতক্ষীরা পৌরসভা ও কালিগঞ্জ উপজেলা, ১৯ আগস্ট সাতক্ষীরা সদর ও তালা উপজেলা এবং ২০ আগস্ট দেবহাটা ও আশাশুনি উপজেলা পরস্পরের মুখোমুখি হবে।

২২ আগস্ট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল এবং ২৩ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১২

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৪

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৫

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৭

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৮

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

১৯

আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

২০
error: Content is protected !!