
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাহাঙ্গীর আরিফ। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন। আশাশুনিতে ওসি হিসেবে যোগদানের পূর্বে তিনি ডিএমপি ডিবিতে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার বাগাচড়া গ্রামে। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
মন্তব্য করুন