বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ আগস্ট ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় এবার বাংলাদেশের র‍্যাংকিংয়েও এনে দিল বড় স্বীকৃতি। ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে উঠেছে বাংলাদেশ।

রোববার প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এর আগে কখনো এত ওপরে উঠতে পারেনি টাইগাররা।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮।
মূলত ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর ফলেই র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ।

সেই জয়ের প্রভাবেই আগের সপ্তম অবস্থান ছাড়িয়ে এবার ছয়ে উঠে এসেছে দলটি।

বাংলাদেশের ওপরে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

অন্যদিকে বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং যথাক্রমে ৭৬, ৭৫ ও ৭৪।
তবে ষষ্ঠ অবস্থানটি ধরে রাখার লড়াইটা বাংলাদেশের জন্য সহজ হবে না। কারণ পেছনে থাকা দলগুলোর সঙ্গে রেটিংয়ের ব্যবধান খুবই কম। এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার টেস্ট র‍্যাংকিংয়ের সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর সেই রেকর্ডও ছাড়িয়ে গেল শান্তদের দল।

ম্যাকাই টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচের ফলটা হতাশার হলেও পুরো সফরের সবচেয়ে বড় অর্জন হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এবং তারই পুরস্কার হিসেবে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের নতুন ইতিহাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

১০

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

১২

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

১৩

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

১৪

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

১৫

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১৬

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১৭

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১৮

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৯

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

২০
error: Content is protected !!