বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, ডিএমপিসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিগগির তাদের আইনের আওতায় আনতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১০

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১১

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১২

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৩

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

১৫

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৬

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৭

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৮

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৯

দে‌শে ফি‌র‌লো কলকাতায় হো‌টে‌লে অ‌গ্নিকা‌ণ্ডে নিহত সাজুর মর‌দেহ, রেবতীর শেষকৃত‌্য হ‌লো কলকাতায়

২০
error: Content is protected !!