বাংলাদেশ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি, ক্ষমতার অপব্যবহার ও হয়রানির অভিযোগ এনে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত আবেদন করেছেন মো. আবুল হাসনাত হাসু (৩৬) নামের এক ব্যক্তি।

অভিযোগে শ্যামনগর থানার এসআই মো. আমিরুজ্জামান মোল্যা ও এএসআই এ. কে. এম. ইমরান হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সে দেওয়া লিখিত আবেদনে হাসু উল্লেখ করেন, শ্যামনগর থানার কাশিমাড়ী মৌজার এসএ ২৩২ নম্বর দাগ ও ৮২৯ নম্বর খতিয়ানের ৩৪ শতক পৈতৃক জমি নিয়ে তার চাচা মো. হাশেম আলী বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আদালতে মামলা করেন। পরে বিবাদী পক্ষ ১৪৭ ধারায় পাল্টা মামলা করলে ওই মামলার তদন্তভার পান এএসআই ইমরান হোসেন।

অভিযোগকারীর দাবি, মামলা তদন্তের নামে এসআই আমিরুজ্জামান মোল্যা ও এএসআই ইমরান হোসেন যৌথভাবে তার কাছে ৭ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে বাধ্য হয়ে তাদের নির্দেশিত একটি বিকাশ এজেন্ট নাম্বরের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা দেন তিনি। এ লেনদেনের তথ্য ও সংশ্লিষ্ট ফোনালাপের অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও আবেদনে উল্লেখ করেন।

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ওই দুই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে তাকে বিভিন্নভাবে হয়রানি এবং ফসল বিনাশ ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন। এসব বিষয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পরও ব্যবস্থা না নেওয়ায় তিনি পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেন।

অভিযোগকারী মো. আবুল হাসনাত হাসু সাতক্ষীরা জজ কোর্টের একজন শিক্ষানবিশ আইনজীবী সহকারী (মোহরী)। তিনি কাশিমাড়ী এলাকার বাসিন্দা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

১০

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

১১

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১২

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১৩

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১৪

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৫

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

১৭

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৯

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

২০
error: Content is protected !!