বাংলাদেশ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি মো. দ্বীন আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

এসময় তিনি বলেন, হাজিরা সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব। হজের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রেখে তাঁদের ব্যক্তি ও সামাজিক জীবন পরিচালনা করা উচিত। সমাজ থেকে অন্যায় ও অপরাধ দূর করতে হাজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সম্মেলনে হজের তাৎপর্য ও এর শিক্ষা নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। তিনি হজের মূল শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

কল্যাণকর সমাজ গঠনে হজের শিক্ষা ও হাজিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। তিনি বলেন, হজ কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়; এর মাধ্যমে আত্মশুদ্ধি, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা পাওয়া যায়। এসব শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হাজিদেরও রয়েছে।

হজের মাধ্যমে পাপমুক্তির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সাতক্ষীরা বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, হজ শেষে একজন হাজি যে পাপমুক্ত জীবনের প্রত্যয় নিয়ে ফেরেন, তা সারা জীবন ধরে রাখার চেষ্টা করা উচিত।

হজের হাকিকত নিয়ে বিশেষ দারস দেন মুফতি মাওলানা আব্দুল্লাহ।

সম্মেলনে বক্তারা ব্যক্তি ও সমাজজীবনে হজের শিক্ষা বাস্তবায়ন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অন্যায়-অপরাধ প্রতিরোধে হাজিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ নিজাম উদ্দীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সড়কপথে মূল ভূখণ্ডে যুক্ত হচ্ছে ভোলা

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভুত কুইন সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামি উকিল মল্লিক গ্রেপ্তার

১০

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

১১

কেশবপুরে হতদরিদ্র নারীদের মাঝে গবাদিপশু বিতরণ

১২

কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা

১৩

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

১৫

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৬

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

১৭

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৮

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৯

দে‌শে ফি‌র‌লো কলকাতায় হো‌টে‌লে অ‌গ্নিকা‌ণ্ডে নিহত সাজুর মর‌দেহ, রেবতীর শেষকৃত‌্য হ‌লো কলকাতায়

২০
error: Content is protected !!