
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রীর হাতে থাকা মোবাইল ফোনের আঘাতে মাথা ফেটেছে স্বামীর। এতে স্বামী আল আমিন (৩২) এর মাথায় দিতে হয়েছে তিন সেলাই।
রবিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আল আমিন কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সুবহান আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম জানান, শ্যামনগরের গাবুরার মোড়লপাড়া গ্রামের শেখ আবু তালেবের মেয়ে খাদিজা খাতুন (২৭) এর সাথে তিন মাস আগে আল আমিনের বিয়ে হয়। রোববার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজিত হয়ে খাদিজা খাতুন তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে স্বামী আল আমিনের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।
আহত আল আমিন জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী মোবাইল ফোন দিয়ে মাথায় আঘাত করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান শাহিন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন