বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

ডেস্ক রিপোর্ট: হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ২০ ওভারের ম্যাচে ২ বল হাতে রেখে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

জয়ের নায়ক সাব্বির রহমান। জাতীয় দল থেকে দীর্ঘ সময় দূরে থাকা এই ব্যাটার ৪৫ বলে খেলেছেন ৫৯ রানের ঝোড়ো ইনিংস।
আগে ব্যাটিং করতে নেমে হোবার্ট হারিকেনস একাডেমি ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে। হোবার্টের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন টিগ উইলি।

৫৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ব্যাটার।
বাংলাদেশের বোলারদের মধ্যে মো. রুবেল ২৫ রানে শিকার করেন ৩ উইকেট।

এ ছাড়া রিপন মণ্ডল নেন ২ উইকেট। আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট।
১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এইচপি। এরপরও বিপদ কাটেনি, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেন সাব্বির। তাঁর ব্যাটে চড়েই ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।

৪৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করেন সাব্বির। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ১৩ বলে ১৯ এবং আবু হায়দার রনি ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিসির সভায় প্রথমবার তামিম

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

১০

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

১১

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

১২

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

১৩

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

১৪

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

১৫

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

১৬

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১৭

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১৮

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১৯

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

২০
error: Content is protected !!