বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ আগস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২৪ আগস্ট) রাজধানীর কাছে কেন্সকফ এলাকায় এ হামলা চালানো হয়। জাতিসংঘ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে হামলা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের রক্ষা করতে পারেনি। এ ঘটনায় এলাকার পুলিশপ্রধানের পদত্যাগও দাবি করেছেন তারা।

হাইতি সরকার হামলাটিকে ‘জঘন্য’ বলে নিন্দা জানিয়েছে এবং নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে দেশটিতে শক্তিশালী গ্যাংগুলোর নিয়ন্ত্রণ বাড়তে থাকায় নিরাপত্তা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

এদিকে, এই সহিংসতা আগামী ডিসেম্বরে হাইতিতে নির্বাচন আয়োজন নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এক দশকের মধ্যে এবারই দেশটিতে প্রথম নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বর্তমানে সশস্ত্র গ্যাংগুলো হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে সবচেয়ে বেশি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে ‘বারবিকিউ’ নামে পরিচিত কুখ্যাত একটি গ্যাং।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

১১

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

১২

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

১৩

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৪

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১৬

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১৭

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

১৮

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১৯

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

২০
error: Content is protected !!