বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ আগস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

বিনোদন ডেস্ক: বিজয় সালগাঁওকর ও তার পরিবারের রহস্যময় গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আবারও পর্দায় ফিরছেন অজয় দেবগন। বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রথম পোস্টার প্রকাশ করেন অজয় দেবগন। পোস্টারে লেখা রয়েছে-‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’।

‘দৃশ্যম ৩’ পরিচালনা করছেন অভিষেক পাঠক। এতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন।

তার সঙ্গে থাকছেন টাবু, শ্রিয়া শরণ ও রজত কাপুর।
এবারের কিস্তিতে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতকে।

সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ বক্স অফিসে আরও বড় সাফল্য পায় এবং প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে।

মালয়ালাম ভাষার মূল ফ্র্যাঞ্চাইজি থেকে অনুপ্রাণিত হিন্দি ‘দৃশ্যম’ সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। হিন্দি সংস্করণের তৃতীয় কিস্তির মাধ্যমে গল্পটির সমাপ্তি টানার কথা থাকলেও মালয়ালাম ফ্র্যাঞ্চাইজি এগিয়ে যাচ্ছে।

২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালয়ালাম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী ২৪২ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর ও অভিনেতা মোহনলাল জানিয়েছেন, মালয়ালাম ভাষায় ‘দৃশ্যম’-এর চতুর্থ কিস্তির কাজ শুরু হতে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

লবণাক্ত পানিতে উপকূলে বাড়ছে হৃদরোগের ঝুঁকি

দুপুরের মধ্যে যে ৯ জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

১০

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

১১

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

১২

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৩

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

১৪

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

১৫

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

১৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

১৭

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১৮

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১৯

২০
error: Content is protected !!