
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা তুলা ও ঝুট পুড়ে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী মোহর আলীর মালিকানাধীন বিসমিল্লাহ তুলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ গোডাউনে আগুন জ্বলতে দেখতে পেয়ে তারা দ্রুত কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা তুলা ও ঝুট পুড়ে ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন