বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুলাই ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদেশের মাটিতে কোটির ক্লাবে ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক: যেখানে হলিউডের সিনেমার দাপটে অন্য দেশের সিনেমাগুলো তাদের নিজ দেশেই ধুঁকতে থাকে। সেখানে এবার হলিউডের সিনেমাকে তাদের দেশে পাল্লা দিচ্ছে বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’। তেমনটাই বলছে এই ছবির বক্স অফিস রিপোর্ট।

চলতি মাসের ৭ জুলাই উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’! মুক্তির পর থেকেই আশা জাগানিয়া ব্যবসা করছে সিনেমাটি। প্রথম সপ্তাহের পর এবার দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসাব প্রকাশ করলেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

তার বরাতে শনিবার (২২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’র আয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

জানানো হয়, দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ১ লাখ ডলারের ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা!

এর মধ্যে প্রথম সপ্তাহে ৪২টি থিয়েটার থেকে ছবিটি আয় করে ৮৪ হাজার ডলার এবং দ্বিতীয় সপ্তাহে ৪টি থিয়েটার থেকে আয় করে ২৮ হাজার ডলার। এতে সবচেয়ে বেশি অবদান রেখেছে নিউইয়র্ক সিটির জ্যামাইকা মাল্টিপ্লেক্স। সেখান থেকেই দুই সপ্তাহে ছবিটি আয় করে ৫২হাজার ৭’শ ডলার। তৃতীয় সপ্তাহেও এখানে ‘প্রিয়তমা’ চলছে বলে জানানো হয়।

‘প্রিয়তমা’ ছাড়া যেসব বাংলা সিনেমা উত্তর আমেরিকাতে এখন পর্যন্ত ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করেছে সেগুলো হলো- ‘দেবী’ (২০১৮), ‘হাওয়া’ (২০২২) এবং ‘পরাণ’ (২০২২)। এর মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো ‘হাওয়া’।

এদিকে দেশের প্রেক্ষাগৃহেও দারুণ ব্যবসা করে যাচ্ছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহ শেষে টিকিট বিক্রি হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার! প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া থেকে ছবিটিকে ‘ব্লকবাস্টার’ তকমা দেওয়া হচ্ছে!

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!