বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে হৃতিক-দীপিকার ‘ফাইটার’ সিনেমার প্রথম ঝলক

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন বলিউডের জনপ্রিয় নায়ক হৃত্বিক রোশন ও নায়িকা দীপিকা পাডুকোন। তাদের অভিনীতি এ সিনেমার নাম ‘ফাইটার’। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। জনপ্রিয় এ দুই তারকার সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি।

তবে ভারতের স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম ঝলক। দীপিকা তার নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন সেই প্রথম ঝলকের টিজারটি। এর আগে প্রকাশ্যে এসেছিল ‘ফাইটার’ সিনেমার পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফাইটার। ২৫ জানুয়ারি ২০২৪।’

প্রথম ঝলকে স্পষ্ট বোঝা যাচ্ছিল বলিউডের ‘গ্রিক গড’ এবার তৈরি যুদ্ধক্ষেত্রে নামার জন্য। তার পরনে ছিল পাইলট জি-স্যুট ও গ্লাভস। ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে তিনি, আকাশের দিকে তাকিয়ে ছুঁয়ে রয়েছেন বিমানের একটি অংশ।

হৃত্বিক রোশন ও দীপিকা পাডুকোনের পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, অক্ষয় ওবেরয় এবং করণ সিং গ্রোভারের মতো অভিনেতাদের।

‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’ সিনেমার পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় সিনেমা। এ সিনেমার চরিত্র রাজবীর ও কবীরের থেকে আলাদা বলে জানান পরিচালক। এখন অ্যাকশন ড্রামা ঘরানার এ সিনেমা মুক্তির অপেক্ষায় দর্শক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০