বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৩, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস অ্যান্ড ওমেন’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস অ্যান্ড ওমেন’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়স্থ প্রকল্প অফিসে বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।

ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, অক্সফাম বাংলাদেশের ফেমিনিস্ট লিডারশিপ অ্যান্ড পার্টনারশিপ স্পেশালিস্ট শাহাজাদী বেগম, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান প্রমুখ। সভা সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ও ফিংড়ি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিশোরী ও নারীরা তাদের অধিকার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, যৌন প্রজনন স্বাস্থ্য, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দক্ষতা অর্জন করবে। সাথে সাথে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করবে, যাতে তারা তাদের অধিকার বাস্তবায়নে এবং সামাজিকভাবে সকলের সাথে সমানভাবে অংশগ্রহণ করে বিদ্যমান সরকারি ও বে-সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আগ্রহী হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০