বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূল রক্ষা বাঁধ ধ্বংস করছে ‘বাক্সকল’, অপসারণে অনীহা পাউবোর!

বিলাল হোসেন/এম জুবায়ের মাহমুদ: ঘেরে লবণ পানি তোলার লক্ষ্যে বেড়িবাঁধে স্থাপিত অবৈধ নাইন্টি পাইপ ও বাক্সকলগুলো অপসারণ না করায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপকূল রক্ষা বাঁধ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর ও কাঠামারির মাঝখানে এমনই একটি বাক্সকল ভেঙে নদীর পানি প্রবেশ করেছে লোকালয়ে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ওই এলাকার নূর ইসলামের মৎস্যঘেরের বাক্সকল ভেঙে ১৫ ফুট এলাকাজুড়ে বেড়িবাঁধের তলার মাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে যত্রতত্র ছিদ্র করে পাইপ ও বাক্স কল বসিয়ে বেড়িবাঁধ দুর্বল করে দিয়েছে ঘের মালিক ও লবণ পানি ব্যবসায়ীরা। তারা মূলত ঘের মালিকদের কাছে নদীর লবণ পানি বিক্রির জন্য সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে এসব বাক্স স্থাপন করেন। কৈখালী ইউনিয়নজুড়ে অন্তত ২০টি স্থানে বাক্স কল বসিয়ে পানি উত্তোলন কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঝাজরা হওয়া বেড়িবাঁধ।

স্থানীয় আব্দুর রহিম ও কালাম গাজী বলেন, বাক্সকলের কারণে কিছু কিছু এলাকায় সিঅ্যান্ডবির রাস্তাও দেবে গেছে। অন্যদিকে কিছু স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের দুপাশ ভাঙনের কবলে পড়েছে। সরকার বেড়িবাঁধ রক্ষার্থে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও পাউবোর অবহেলায় তা পানিতে যাচ্ছে। অনিরাপদ হয়ে পড়ছে জনজীবন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, বাক্সকলের মাধ্যমে নদীর পানি ঘেরে বিক্রি করে সংশ্লিষ্টদের বার্ষিক আয় প্রায় ২ কোটি টাকা। এই টাকার ভাগ পেয়ে থাকেন পাউবোর নিচু তলা থেকে উপরতলার কর্মকর্তারা। এজন্য বেড়িবাঁধ রক্ষায় বাক্স কল অপসারণে আদালতের নির্দেশনা থাকলেও পাউবো এক প্রকার নির্বিকার ভূমিকা পালন করছে।

কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, শনিবার কৈখালী ইউনিয়নের পরানপুর ও কাঠামারির মাঝখানে বাক্সকল ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে যায় এবং লোকজন দিয়ে আপাতত সংস্কার করেছি। তবে এরকম আরও কয়েকটি বাক্সকল আছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকেনো মুহূর্তে এসব বাক্সকল ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। বাক্স কলগুলো অপসারণ করতে হবে। যত্রতত্র বেড়িবাঁধ ছিদ্র করতে দেওয়া যাবে না।

পানি উন্নয়ন বোর্ডের এসডিও জাকির হোসেন বলেন, আমরা দ্রুত ভাঙনকবলিত এলাকা সংস্কারের উদ্যোগ নিচ্ছি। তবে, অবৈধ বাক্সকলগুলো অপসারণের বিষয়ে পাউবোর দায় এড়িয়ে গিয়ে তিনি বলেন, বাক্স অপসারণ উপজেলা পরিষদ ও প্রশাসনের উপর নির্ভর করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার

স্কুলে ভর্তি পরীক্ষা হলেও কলেজে জিপিএতেই

আর্জেন্টিনা জিততেই পূর্ণিমার স্ট্যাটাস, ভক্তদের মন্তব্যের বন্যা

ক্যামেরন থেকে স্টারমার: কেন ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায় ?

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র নবযাত্রা

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি

এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স

১০

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

১১

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

১২

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৩

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

১৪

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

১৫

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

১৬

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৭

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

১৮

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৯

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!