বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৩, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ নভেম্বরকে ‌‘উপকূল দিবস’র রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সুলতান শাহজান: ১২ নভেম্বরকে প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূলের জানমালের সুরক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সকালে শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালীর খোলপেটুয়া নদীর পাড়ে ৭০’র ভোলা সাইক্লোনে প্রয়াত উপকূলবাসীর স্মরণে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

এসময় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি মোঃ রাইসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দীন, সিডিও ইয়ুথ টিমের ইমরান হোসেন, এসএসএসটি’র সাইদুল ইসলাম, বারসিক’র বরষা গাইন, আলতাফ হোসেন, সাকিলা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলের প্রায় ৫ কোটি মানুষ প্রতিনিয়ত বহুমুখী দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে। জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন, ঘূর্ণিঝড় ও লবণাক্ততাসহ বিভিন্ন ভয়াল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই সংকট প্রকট হচ্ছে। অবশ্যই জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এজন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি কার্বন নিঃসরণের হার কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সমাবেশে উপকূল সুরক্ষায় যুব ও স্থানীয় জনগোষ্ঠীর ১০ দফা দাবি পেশ করা হয়।

এগুলো হলো- ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ,রক্ষণাবেক্ষণ ও পুর্ননির্মাণ করতে হবে। উপকূলীয় এলাকায় সরকারিভাবে সুপেয় পানির অধিকার নিশ্চিত ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপকূলবাসীর জন্য স্বাস্থ্য সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের জন্য পর্যাপ্ত সাইক্লোন সেন্টার নির্মাণ করতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করতে হবে। জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করতে হবে। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারকে জাতীয়ভাবে বিশেষ বরাদ্দ দিতে হবে। কৃষি জমি ও চিৎড়ি চাষের জন্য আলাদা-আলাদা অর্থনৈতিক জোন তৈরি করতে হবে। সরকারিভাবে বৃক্ষরোপণ, সুন্দরবন ও তার জীব বৈচিত্র্য সুরক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০