বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরুখ-তাপসীর রসায়ন, ‘ডানকি’ মুক্তির আগেই গানে চমক!

বিনোদন ডেস্ক | ‘জওয়ান’র অ্যাকশন ছেড়ে আবারও রোমান্টিক মুডে ফিরলেন শাহরুখ খান। আসন্ন সিনেমা ‘ডানকি’র প্রথম গানে তাপসী পান্নুর প্রেমে ‘লুট পুট’ খাচ্ছেন বলিউড বাদশা! বুধবার (২২ নভেম্বর) অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘লুট পুট গ্যায়া’ শিরোনামের গান প্রকাশ পেয়েছে।

নতুন গানে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা।
এদিকে, বক্স অফিসে ফিরেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’। দু’টি সিনেমাই হাজার কোটি টাকার বেশি আয় করেছে। এবার ‘ডানকি’র পালা।

সিনেমাটির মাধ্যমে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। আর প্রথম ঝলকেই অন্যরকম এক গল্পের আভাস মিলেছে।

সিনেমাতে শাহরুখ রয়েছেন হার্ডির চরিত্রে। আর তাপসী পান্নু রয়েছেন মানুর ভূমিকায়। হার্ডির যে মানুর প্রতি দুর্বলতা রয়েছে তা গানেই বোঝা যাচ্ছে। আর রোমান্টিক গানে ম্যাজিকের মতো কাজ করেছে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ। গানের কথা লেখেন স্বানন্দ কিরকিরে ও আইপি সিং। কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য।

শাহরুখ-তাপসী ছাড়াও এ সিনেমার অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই চারজনকে কেন্দ্র করেই এগিয়ে যাবে গল্প। এছাড়াও সিনেমাতে রয়েছেন বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’। আগামী ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০