বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ ডিসেম্বর ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অ, আ লিখে বাংলা শিখেছেন শাকিব খানের নায়িকা

বিনোদন ডেস্ক | প্রথমবারের মতো ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কোনো মার্কিন তরুণী কোর্টনি কফি। ‘রাজকুমার’ সিনেমায় দেখা যাবে তাকে।

পাঁচ দিন পর শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমার শুটিং। শুটিংয়ে অংশ নিতে ৯ ডিসেম্বর সকালে বাংলাদেশে আসছেন কোর্টনি কফি। বিষয়টি গণমাধ্যমকে জানান নির্মাতা হিমেল আশরাফ।

এই নির্মাতা জানান, কোর্টনি কফির এটি প্রথম বাংলা ভাষার চলচ্চিত্র। শুটিংয়ের জন্য তার প্রস্তুতির শেষ নেই। শিখছেন বাংলা ভাষাও। বাংলা শেখার বিষয়টি নিজের ফেসবুক পেজের মাধ্যমেও জানিয়েছেন তিনি।

বেশ কয়েক মাস ধরে নিজের বাড়িতে বাংলা ভাষা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোর্টনি। এ–সংক্রান্ত পোস্টও তিনি ফেসবুকে দিয়েছেন। বাসার দেওয়ালে বাংলা বর্ণমালা সংবলিত সাদা বোর্ড টাঙিয়ে তা নিজের ফেসবুক পেজে পোস্ট করে লেখেন, ‘আমি শিখছি’।

পরিচালক হিমেলের ভাষ্য, কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে স্ক্রিপ্টে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।

২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপরের বছরের মার্চের শেষের দিকে নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে পরিচয় করিয়ে দেওয়া হয় নবাগতা কোর্টনি কফিকে। একইসঙ্গে উন্মোচিত হয় সিনেমার প্রথম মোশন পোস্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কেরকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১০

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১১

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১২

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৩

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

১৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

১৭

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১৯

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

২০
error: Content is protected !!