বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৮ জানুয়ারি ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রহস্যের জাল বুনতে চলেছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | কিছুদিন আগেই ‘টাইগার থ্রি’ সিনেমায় ক্যাটরিনা কাইফকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এবার থ্রিলারধর্মী ‘মেরি ক্রিসমাস’-এ রহস্যের জাল বুনতে চলেছেন অভিনেত্রী।

শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমাটিতে সম্পূর্ণ অন্য রূপে আসতে চলেছেন ক্যাটরিনা।

কয়েকবার স্থগিত হওয়ার পর অবশেষে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এতে প্রথমবার জুটি বেঁধে আসছেন ক্যাটরিনা কাইফ ও দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। গেল বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ঘটা করে সিনেমার গান মুক্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ বলেন, শ্রীরাম স্যার আর বিজয় স্যারের সঙ্গে কাজ করতে খুব আগ্রহী ছিলাম। বিজয় স্যার একটা দৃশ্য নিয়ে কথা বলছিলেন, আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম। আমার তখন মনে হয়েছিল, এ মানুষটির কোনো কিছুকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আর শ্রীরাম স্যার যাই করেন, অন্য রকম হয়।

শ্রীরাম রাঘবনের প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, শ্রীরাম স্যার সিনেমার গল্পকে এমনভাবে দেখেন, যেভাবে তিনি মানুষকে দেখেন। এই সিনেমাকে ঘিরে আমার জার্নিটা আলাদা। এই সিনেমার কাহিনি শোনামাত্রই আমি হারিয়ে গিয়েছিলাম। এটা শ্রীরাম রাঘবনের সিনেমা; তাই এর সঙ্গী হওয়ার জন্য রোমাঞ্চিত ছিলাম।

‘মেরি ক্রিসমাস’ ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দি ও তামিল ভাষায় আলাদা আলাদাভাবে শুটিং হয়েছে সিনেমাটির। দুই সংস্করণে দেখা যাবে ভিন্ন অভিনয়শিল্পীদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১০

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১২

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৩

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৪

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৫

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৬

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৭

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৯

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

২০