বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ এপ্রিল ২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মফস্বলে নারী সাংবাদিকতার দ্বার উন্মোচন করেছিলেন শাহানারা বেগম

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার বাইরে মফস্বল শহরে নারী সাংবাদিকতার দ্বার উন্মোচনকারী যশোরের শাহানারা বেগমের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র এই শোকসভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম।

বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, দৈনিক পত্যদূত এর উপদেষ্টা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ও প্রয়াত শাহানারা বেগমের স্বামী আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বৈশাখী টিভির শামীম পারভেজ, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ সরদার, আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসললাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, ভোরের পাতার মহিদার রহমান, এখন টিভির শেখ আহসানুর রহমান রাজিব প্রমুখ।

বক্তারা বলেন, শাহানারা বেগম স্পষ্টবাদী ও নির্ভীক সাংবাদিক ছিলেন। তিনি কখনো সাদাকে সাদা আর কালো কে কালো বলতে দ্বিধা বোধ করনেনি। আজীবন লেখালেখির মধ্যে থাকা সাংবাদিক শাহানারা বেগম ছিলেন একজন নির্লোভ মানুষ ও সৎ চরিত্রের অধিকারী। সমাজ বিনির্মাণে তিনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি সব সময় সমাজ ও দেশের উন্নয়নে কাজ করেছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি মফস্বল শহরে নারী সাংবাদিকতার দ্বার উন্মোচন করেছিলেন। একজন নারী হয়েও তিনি পুরুষের পাশাপাশি সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশাকে বেছে নিয়ে নির্ভীকভাবে দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি কখনো কোন রাঙা চক্ষুর কাছে নতি স্বীকার করেননি। এই জন্য তাকে জীবনে কম মূল্য দিতে হয়নি।

বক্তারা আরো বলেন, তিনি টেলিভিশনে সাংবাদিকতা করলেও তার নিজের সম্পাদনায় একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে মফস্বল শহরে নারী সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেন। তার আগে যশোরের মতো একটি জেলা শহরে নারীরা যে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করতে পারে, তা কেউ ভাবতে পারেনি। তার পথ অনুসরণ করে বর্তমানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে বহু নারী সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশায় নিজেদেরকে নিয়োজিত করছেন। তাই সাংবাদিক শাহানারা জেলা শহরে নারী সাংবাদিকতার পথিকৃৎ হয়ে থাকবেন।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ রাত ৮টা ১৫ মিনিটে যশোর সার্কিট হাউজ এলাকার নিজ বাড়িতে ৬৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও যশোরের অধুনালুপ্ত সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক শাহানারা বেগম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০