বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৮ জানুয়ারি ২০২৪, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সবার ভুল ভাঙবে’ পোস্টার সমালোচনায় শাবনূর

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা শাবনূর দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত। সম্প্রতি সিনেমা করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা।

দেশে ফেরার আগে তিনি যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা আরাফাত হোসেনের ‘রঙ্গনা’ সিনেমায়। এই সিনেমার মাধ্যমে বিরতি পেরিয়ে নতুনভাবে তার প্রত্যাবর্তন হচ্ছে।
সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার প্রকাশ্যে এলে এ নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচিত হতে হয় শাবনূরকে। তবে ‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে বলে দাবি এই নায়িকার।

তিনি বলেন, যে পোস্টার প্রকাশিত হয়েছে এটা একটি ডামি মাত্র। সিনেমাটির কাজ শুরু করি, নতুন পোস্টার আসুক, সিনেমা মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এ গল্প পছন্দ করেছে।

এই অভিনেত্রী আরও বলেন, আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে সিনেমা দিয়ে ফিরছি সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি সিনেমাই তিনি উপহার দেবেন।

ক’দিন আগে মাহফুজ আহমেদের বিপরীতে চয়নিকা চৌধুরীর নির্মাণে একটি সিনেমার মাধ্যমে ফেরার গুঞ্জন উঠলেও সেটি আসলে ধোপে টেকেনি। কারণ, এ নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য মিলছে না। শাবনূরও জানালেন, ‘মাতাল হাওয়া’ সিনেমাটি এখনো চূড়ান্ত নয়।

তিনি বলেন, এ সিনেমাটি নিয়ে এখনো বিস্তারিত আলাপ বাকি রয়ে গেছে। প্রস্তাব পেয়েছি মাত্র। আগে গল্প ও চিত্রনাট্য দেখি, তারপর ব্যাটে-বলে মিললে অবশ্যই সিনেমাটি করব।

এদিকে, অনেক আগেই ‘রঙ্গনা’ সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

শ্যামনগরের নান্টু ৩০ হাজার পিস ইয়াবাসহ ফরিদপুরে আটক

সাতক্ষীরায় মুখমণ্ডল ও মাথা থেতলে নারীকে হত্যা!

যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

১০

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধে ফের ভাঙন

১২

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ

১৩

মাত্র ৩ লাখ টাকার জন্য হচ্ছে না শিশু আসমার অপারেশন

১৪

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

১৫

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

১৬

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

১৭

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

১৮

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

১৯

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705