বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

ডেস্ক রিপোর্ট: সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, শেষবারের মতো আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।

ওই সময়ের মধ্যে আপনার নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।
কয়েক দফা বাড়ানোর পর সবশেষ হজযাত্রী নিবন্ধনের সময় গত ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

এ পর্যন্ত সরকারি মাধ্যমে চার হাজার ১৬৫ জন ও বেসরকারি মাধ্যমে ৭৫ হাজার ৬৯৭ জন নিবন্ধন করেছেন।

মন্ত্রণালয় জানায়, এ সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় এ বছর হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০