বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ এপ্রিল ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গরু ও ছাগল জবাইয়ের পূর্বে সুস্থতা নির্ণয়ের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট: শ্যামনগর উপজেলা সদরের প্রধান বাজারগুলোতে মাংস সরবরাহের জন্য গরু ও ছাগল জবাইয়ের পূর্বে সুস্থতা নির্ণয়ের নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার বেলা ১১টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় এসব নির্দেশনা দেয়া হয়। একই সাথে ফরমালিনযুক্ত ও বিষ দিয়ে শিকারকৃত মাছ বাজারজাতকারীদের ধরিয়ে দিতে এবং অসুস্থ মুরগী বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়।

শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নকিপুর বাজা ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম জহুরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউপি সদস্য দেলোয়ারা বেগম, মাসুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি নুরুন্নবী
হোসেন ছাড়াও স্থানীয় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোনারমোড়ের মাছের আড়ৎ সংলগ্ন এলাকাসহ উপজেলা সদরের বিভিন্ন অংশে সাম্প্রতিক সময়ে অসুস্থ গরু এবং ছাগল বিক্রয়ের অভিযোগ উঠেছে। এমনকি বংশীপুর এলাকায় মৃত গরুর মাংস স্থানীয় বাজারে বিক্রয়ের অভিযোগও রয়েছে। কিছুদিন পূর্বে সোনারমোড় এলাকার এক গরুর মাংস বিক্রেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠলে প্রশাসনের তরফে তাকে সতর্ক করা হয়।

সভায় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন, ব্যবসা করতে যেয়ে কেউ অসাধুপায় অবলম্বন করবেন না। গরু ছাগলসহ সব ধরনের পশু জবাইয়ের আগে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক দিয়ে ঐ পশু রোগমুক্ত কিনা যাচাই করতে হবে। কোন ব্যবসায়ী রোগাক্রান্ত পশু জবাই করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। এছাড়া অসুস্থ মুরগীসহ বিষ দিয়ে শিকারকৃত মাছ বাজারে তোলার ক্ষেত্রে তিনি কঠোর হুশিয়ারী প্রদান করে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১০

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১১

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৩

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৪

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৫

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৬

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৭

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৮

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৯

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

২০
error: Content is protected !!