বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে সংকট আছে, কিন্তু কাটিয়ে উঠছি: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে। ধীরে ধীরে উন্নতি করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ুবিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হেমলিয়ারসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফডি) কার্যক্রম চালু আছে। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।

নির্দিষ্ট কোনো বিষয়ে ফোকাসের কথা বলা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সেরকম কিছু নেই। প্রতি বছরই আমাদের সঙ্গে আলোচনা হয়। এ বছর ইনোভেশন (উদ্ভাবন) বিষয়ে বাংলাদেশসহ অন্য সবার সঙ্গে তাদের আলোচনা হয়েছে।

আইএফডি বলেছে তারা আরও কো-অপারেশন চায়, সে দিক থেকে বাংলাদেশের প্রত্যাশা কী, জানতে চাইলে তিনি আরও বলেন, বাংলাদেশে এখন অনেক ধরনের সমস্যা আছে। এর মধ্যে মার্কেটিং একটি সমস্যা। কৃষকের কাছ থেকে পণ্য ঢাকায় আসতে আসতে এটা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়। এটি একটা বড় সমস্যা। আমরা চিন্তাভাবনা করছি কীভাবে এটিকে পরিবর্তন করা যায়।

মন্ত্রী বলেন, আমরা কোনো নিদিষ্ট দেশের ওপর নির্ভরশীল নই। কিন্তু আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি, আইডিয়া নিই, বড় করি। আর্থিকভাবে বিভিন্ন পার্টনার আমাদের সহায়তা করে।

এডিবি ও ফ্রান্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ তো এখন ভালো করছে। তবে আমরা সমস্যা থেকে একেবারে বের হয়ে গেছি, তা কিন্তু নয়।

এডিবি নতুন কোনো কমিটমেন্ট করেছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিশ্চয়ই করেছে, তারা তো বাংলাদেশকে সাহায্য করছে। তা চলতে থাকবে। একটি কথা অনেকেই বলে, বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলো। না, বাংলাদেশ কোথায় দেউলিয়া? এতো বড় একটি দেশ দেউলিয়া হতে পারে না। আমাদের রিজার্ভ উন্নতি করছে।

দেশের সংকট কি কেটে যাচ্ছে বলা যায়, জানতে চাইলে তিনি বলেন, সংকট আছে। কিন্তু আমরা ওভারকাম করছি। ধীরে ধীরে আমরা উন্নতি করছি। নতুন মন্ত্রিসভা হলো, কালই সব ঠিক হয়ে যাবে, এ রকম হবে না।

আমরা ট্র্যাকে ফিরলাম কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ আমরা ট্র্যাকে ফিরলাম। অবশ্যই, আমি এটি আগেও বলেছি। বাংলাদেশ এখন ঊর্ধ্বমুখী, সম্ভাবনার বাংলাদেশ, সেই ট্র্যাকেই আমরা ফিরে এসেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০