বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যুব বন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি ও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর পাড়ে শরুব ইয়ুথ টিমের আয়োজনে উপকূলের যুবদের অংশগ্রহণে এই যুববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম, শরুব ইয়ুথ টিমের মুন্সিগঞ্জ ইউনিটের ফ্যাসিলেটর শুভজিৎ সরকার, কো-ফ্যাসিলেটর বিশ্বজিৎ মন্ডল, প্রজেক্ট ম্যানেজার সবুজ মন্ডল, পাবলিক রিলেশনশিপ অফিসার তনুশ্রী মন্ডল।

আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর পৌরসভা ইউনিটের কো-ফ্যাসিলেটর আবিদ হোসেন আপন, সহ-সভাপতি সোহেল রানা, ঈশ্বরীপুর ইউনিটের প্রজেক্ট ম্যানেজার দেবব্রত বিশ্বাস, বুড়িগোয়ালিনী ইউনিটের ফ্যাসিলিটেটর বিক্রম মন্ডল, সহ-সভাপতি হালিমা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকার রক্ষাকবচ। নানা কারণে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়ছে। সুন্দরবনকে না বাঁচালে উপকূল বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। সুন্দরবন রক্ষার গুরুত্ব তুলে ধরতে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি দেওয়া সময়ের দাবি। তাই সুন্দরবন দিবসের স্বীকৃতি দিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ ও জনসচেতনতা বাড়াতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১০

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১১

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১২

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১৩

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৪

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৫

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৬

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৭

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৮

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৯

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

২০
error: Content is protected !!