বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় দুর্যোগপ্রবণ খুলনার কয়রা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্রীদের শিক্ষা জীবন অব্যাহত রাখতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘Girls First Fund’ এর সহযোগিতায় এবং ‘আমাল ফাউন্ডেশন’ এর বাস্তবায়নে পরিচালিত Preventing and Responding to Child Marriage and Early Unions প্রকল্পের আওতায় উপজেলার ২০টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার বাছাইকৃত ২০ জন ছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হয়েছে।

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত প্রত্যেক ছাত্রী প্রতি মাসে ১,৫০০ টাকা করে টানা ছয় মাস আর্থিক সহায়তা পাবেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার আছিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংস্থাটির উদ্যোগে কিশোরী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণ-পেশার মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক সভা, উঠান বৈঠক এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে বাল্যবিবাহের কুফল, মেয়েদের শিক্ষার গুরুত্ব, নারী অধিকার, স্বাস্থ্য সচেতনতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর বাড়তি ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত মেয়ে শুধু নিজের নয়, একটি পরিবারের এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১১

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১২

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

১৩

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, গ্যাস সংকটে সহায়তার প্রত্যাশা

১৫

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

১৬

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

১৭

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

১৮

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

১৯

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

২০
error: Content is protected !!