বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিলখানার চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানার শহিদদের কবরে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে মন্ত্রী।
তখন এ কথা জানান।

তিনি বলেন, পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এর তদন্ত শেষ করা একটা বিরাট কর্মকাণ্ড, যা শেষ হয়েছে। প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচারও হয়তো অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে। পুরো বিষয়টি বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। শিগগির চূড়ান্ত বিচারটিও দেশবাসী দেখবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

পিলখানায় নিহত বহু বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের পরিবারের লোকজনের বয়স বাড়ছে। অনেকেই অসুস্থ। তারপরও তারা দাবি করেন, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হোক। সেটি তারা দেখতে চান। এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরাও চাই বিচারকাজ দ্রুত হোক। তবে কবে শেষ হবে সেটা বিচারকরাই জানেন। আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটিই চূড়ান্ত। আমাদের আদালত স্বাধীন, তাদের মতো একটি ন্যায্য বিচার করবে এটাই আমাদের প্রত্যাশা।

বিচারের কাজ শেষ করতে কোনো গাফলতি ছিল কিনা প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, কারও গাফলতি নেই। আমি আগেই বলেছি বিরাট ধরণের হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরণের বিচারকার্য ছিল, একারণে সময় লেগেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!