বাংলাদেশ, সোমবার, ১৮ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘হাফ মুন’ সিনেমার প্রথম দর্শনে নজর কাড়লেন সাজ্জাদ

বিনোদন ডেস্ক: ঢালিউডের নবাগত নায়ক সাজ্জাদ হোসেন। ‘এমআর নাইন- মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এবার ‘হাফ মুন’ নামের নতুন সিনেমায় তিনি যুক্ত হলেন। এর আনুষ্ঠানিক ঘোষণা এলো রহস্যময় এক পোস্টার প্রকাশের মাধ্য দিয়ে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশ করা সিনেমাটির একটি পোস্টার। যা দেখা মাত্রই রহস্যের গন্ধ পাওয়া যায়। একইসঙ্গে ‘হাফ মুন’ বা অর্ধ চন্দ্র নামের যেন যথার্থ প্রয়োগ খুঁজে পাওয়া গেল এতে।

প্রকাশিত ডার্ক রঙের পোস্টারে দুটি মুখ ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু একজনের অর্থাৎ শুধু নায়কের মুখ স্পষ্ট, নায়িকার মুখ অস্পষ্ট; যেন রহস্যে ঘেরা। এর কারণ এই সিনেমায় নায়িকা কে হচ্ছে তা আপাতত আড়ালেই রাখতে চান সিনেমা সংশ্লিষ্টরা। এখানেই শেষ নয়, পোস্টারে ব্রিজ, ঘড়ি ও নদীর চিত্র ফুটে উঠেছে। যা গল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

জানা যায়, যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা ফায়েজ আহমেদ। তিনিও প্রথমবার দেশে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

লন্ডনের নিউহ্যাম সিক্সফোম কলেজ থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার ওপর পড়াশোনা করা এই নির্মাতা এর আগে হলিউডের প্রোডাকশনে ‘পারছি গারভেজ’ নামের সিনেমা নির্মাণ করেছেন। মুক্তির অপেক্ষায় যেটি রয়েছে।

নির্মাতা ফায়েজ জানালেন, তার নতুন সিনেমা ‘হাফ মুন’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে। তবে সেটিকে খানিকটা ভিন্ন আঙ্গিকে সিনেমাটিকভাবে উপস্থাপন করা হবে পর্দায়। যেখানে কোনো অ্যাকশন না থাকলেও এক ধরনের থ্রিলার, সাসপেন্স, রোমান্টিকতা ও পারিবারিক গল্প খুঁজে পাবে দর্শক। যা সবাই সহজে কানেক্টেড করতে পারবে।

গল্পের কিছুটা ধারণা দিয়ে তরুণ এ নির্মাতা জানান, কোনো অজানা কারণে একটি মেয়ের স্বাভাবিক জীবন ব্যহত হয়। কিন্তু কী কারণ সেই রহস্য উদঘাটন করবে গল্পের প্রধান চরিত্রে থাকা সাজ্জাদ।

এদিকে নবাগত নায়ক সাজ্জাদের ভাষ্য, ‘এমআর নাইন- মাসুদ রানা’র মাধ্যমে আমার সিনেমায় পথচলা শুরু। চরিত্র ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। তাই বরাবরই ভিন্নধর্মী কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চাই।

‘হাফ মুন’ সিনেমাটি ইংরেজি ও বাংলা দুই ভার্সনে নির্মিত হবে। এর স্ক্রিপ্ট লিখেছেন ইয়েমেনের হাতেম মানিয়া, যিনি হলিউডের সিনেমায় স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেন। এছাড়া এর বাংলা ভার্সনে কাজ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার নাজিম-উদ-দৌলা। আসছে জুলাইয়ের দিকে শুরু হবে দৃশ্যধারণ। বাংলাদেশ, লন্ডন ও দক্ষিণ আফ্রিকায় এর শুটিং সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামিপক্ষের সংবাদ সম্মেলন: নাটক সাজিয়ে মামলার অভিযোগ

৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬

১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

ডিএমপি কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

কালিগঞ্জের মহেশ্বরপুর খালের বাঁধ অপসারণ, স্বস্তি ফিরেছে এলাকায়

সুন্দরবনে আটন পেতে কাঁকড়া শিকার, ৪ জেলে কারাগারে

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ‘স্বাস্থ্যঝুঁকি’

বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক

জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি

পারুলিয়া পশুর হাট জমজমাট, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

১০

সংসদ ভোটে নারী প্রার্থী কম কেন, ইসিকে ইউএন ওমেন

১১

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

১২

বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

১৩

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

১৪

বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

১৫

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৬

দেশে ২য় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

১৮

স্নাতকের শিক্ষার্থীরা পাবেন বৃত্তি, আবেদন শুরু

১৯

দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় সিনহার জানাজা, অংশ নেবেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!