মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ৭ মার্চ। নির্বাচন ঘিরে আদালত পাড়ায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার ও পোস্টারে আদালত চত্ত্বর। চারিদিকে সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে।
জানা গেছে, সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ৪৮৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে সভাপতি পদে শেখ আব্দুল মান্নান বাবলু ও মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি পদে মোঃ রমজান আলী, কাজী শাহাদাত হোসেন মাসুম, তুষার কান্তি রায় ও আব্দুর রহমান (২), সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম বাবু, মো: আবু সাঈদ ও মো: আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক পদে আবু সাঈদ (৩) ও দেবাশীষ কর্মকার, সহসম্পাদক পদে মো: আনোয়ার হোসেন ও মো: ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো: শামীম আক্তার মিরান মুকুল ও কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে নরেশ মল্লিক ও মো: শফিকুল ইসলাম এবং সদস্য পদে যথাক্রমে আবু সাঈদ বিশ্বাস, মেহেদী হাসান, মনোজ কুমার বিশ্বাস, পলাশ রায়, গোলাম হোসেন মিলন, বিধান চন্দ্র, আব্দুস সামাদ, মোঃ আব্দুল হাকিম, মো: গোলাম রব্বানী আলম ও মো: শামসুর রহমান লড়ছেন।
মন্তব্য করুন