বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৪, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৭ এপ্রিল) ভোরে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এদিন বিকেল ৩টা ৩০মিনিটে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে র‌্যাবের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এ সময় র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গত কয়েকদিনের ঘটনার পর র‌্যাব গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে এবং রোববার ভোরে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের শ্যারণ পাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, র‌্যাবের পাশাপাশি, পুলিশ ,সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ের সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান চালাচ্ছে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে সন্ত্রাসীদের কোনো ধরনের তথ্য থাকলে তা দেওয়ার জন্য আহ্বান জানান।

র‌্যাব আরও জানায়, চেওসিম বম বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের মৃত রোয়াল খুব বমের ছেলে এবং বান্দরবান জেলায় প্রথম কেএনএফ কমিটির চেয়ারম্যান ছিলেন। পরে তিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব নেন। কেএনএফের নাথান বমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে চেওসিম বমের। নাথান বম পাহাড়ে আত্মগোপনে চলে গেলে ও এই চেওসিম বম নিজ বাসায় অবস্থান করে কেএনএফের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালনের পাশাপাশি কেএনএফের সদস্যদের জন্য অর্থ ও বিভিন্ন রসদ সরবরাহ করে যাচ্ছিলেন।

সংবাদ সম্মেলনে এ সময় র‌্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, উপ অধিনায়ক র‌্যাব-১৫, মেজর মোহাম্মদ শরীফুল আহসান, কোম্পানি অধিনায়ক সিপিসি-৩, স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

১০

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১১

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১২

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১৩

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৪

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৫

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৭

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৮

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৯

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

২০
error: Content is protected !!