বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: ক্যালেন্ডারের পাতা হিসেব করলে আর বাকি ৩২ দিন। এর পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে বসবে ক্রিকেটের বড় আসর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। দলগুলো এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড যাচাইয়ের কাজে। চলমান আইপিএলের দলগুলোতে খেলা তারকাদের দিকে বাড়তি নজর রেখেছে। আইপিএল থেকেই দল বাছাইয়ের কথাও জানিয়েছেন অনেকেই।

তবে আইপিএলের শেষ অব্দি অপেক্ষা করে নিউজিল্যান্ড। দেশটির ক্রিকেট কর্তারা ১জন রিজার্ভসহ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। ঘোষিত এই দলে খুব বড় কোন চমকের দেখা নেই। বরং পরিচিত আর অভিজ্ঞরাই জায়গা করে নিয়েছেন ব্ল্যাকক্যাপসদের সেরা ১৫ জনে।

অধিনায়ক কেইন উইলিয়ামসের নেতৃত্বে বিশ্বকাপে যাবে কিউইরা। ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েল আছেন ঘোষিত দলে। অনেকটা সময় পর জায়গা পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলা জিমি নিশাম। বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও থাকছেন।

দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিকে রাখা হয়েছে। এর সঙ্গে ম্যাট হেনরি আর লকি ফার্গুসন যাবেন। স্পিন বিভাগ সামাল দিতে ইশ সোধি, মিচেল স্যান্টনার থাকছেন দলে। আর ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স।

উইলিয়ামসন এবার নিয়ে ষষ্ঠ আসর খেলবেন বিশ্বকাপে। চতুর্থবার খেলবেন অধিনায়ক হিসেবে। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে কেবল টিম সাউদির। টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারী সাউদি এবার নিয়ে সপ্তম বিশ্বকাপ খেলবেন। আর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন রাচীন রবীন্দ্র এবং ম্যাট হেনরি।

এবারের আসরে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ৭ জুন গায়ানায়। প্রতিপক্ষ আফগানিস্তান। সি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নবাগত উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।

নিউজিল্যান্ড স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি
ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!