বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের চেয়ারম্যান প্রার্থী সাঈদের সংবাদ সম্মেলন: ভোট কেটে নেওয়ার হুমকির অভিযোগ

ডেস্ক রিপোর্ট: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ উজ জামান সাঈদ।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাঈদ উজ জামান সাঈদ বলেন, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট উপহারের অঙ্গীকার থাকলেও আমার প্রতিপক্ষ প্রার্থী গোলাম মোস্তফা বাংলা উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্ট না হতে আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছে।

একই সাথে নির্বাচনের দিন ত্রাস সৃষ্টি করার মাধ্যমে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন থেকে ২০ হাজার ভোট কেটে নেবে এবং অন্যান্য ইউনিয়ন থেকে কেন্দ্র প্রতি ২শ-৩শ ভোট ভোটারদের নিকট থেকে টেবিলের উপরে সিল মেরে নেওয়া অথবা ব্যালট পেপারে জোরপূর্বক নিজের প্রতীকে তার পোলিং এজন্টদের দিয়ে সিল মেরে নেওয়ার প্রচার দিচ্ছে। বিষয়টি নিয়ে উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে ভয় কাজ করছে।

আমার প্রতিপক্ষের এমন বক্তব্যে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে আমি রির্টানিং কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০