বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৬ মে ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেড়েছে ঝড়ের তীব্রতা: তবুও আশ্রয় কেন্দ্রে আসায় অনীহা উপকূলবাসীর

সুলতান শাহাজান, শ্যামনগর: ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ সাতক্ষীরার শ্যামনগর উপকূলে আঘাত হানতে শুরু করেছে। ঝড়ের প্রভাবে এখনো উত্তাল রয়েছে সুন্দরবন সংলগ্ন নদ-নদী। ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। এমন অবস্থায় স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে, ভিটা মাটি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসতে অনীহা কাজ করছে উপকূলবাসীর মধ্যে।

শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম জানান, সকালে ১০ নম্বর বিপদ সংকেতের নির্দেশনা পেয়ে আমরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছি। বিকাল ৫টা পর্যন্ত উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আরও লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ চলছে।

সরেজমিনে দেখা গেছে, শ্যামনগর উপজেলার চুনা নদীর তীরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বিকাল ৪টার পর ৪০-৫০জন আশ্রয় নিয়েছে। সেখানে আশ্রয় নেওয়া বুড়িগোয়ালিনী মোল্লাপাড়া গ্রামের জহুর আলী গাজী (৬৫) বলেন, ঝড়ের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। এই জন্য ভয়ে বউ, পোতা-পুতনী নিয়ে আশ্রয়কেন্দ্রে আইছি। আইলায় সাহস করে অনেক মানুষ বাড়িতে থেকে মরছে। তবে আমাদের গ্রামের অনেকে এখনো আশ্রয় কেন্দ্রে আসেনি। তারা ঘরবাড়ি কি হয় এই ভেবে আশ্রয় কেন্দ্রে আসছে না।

আশ্রয়কেন্দ্রটির পাশেই ছোট্ট ঝুপড়িতে বসবাস করেন শাহিন ইকবলের পরিবার। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে গিয়ে দেখা গেছে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা খাতুন (২৬) ও মা বসে আছেন। অন্তঃসত্ত্বা হয়েও ঝুঁকি নিয়ে এখনো কেন আশ্রয় কেন্দ্রে জাননি এমন প্রশ্নে শাহীন ইকবালের স্ত্রী রহিমা খাতুন বলেন, আমাগো ঘর তো আশ্রয়কেন্দ্রের পাশে। তাই চিন্তা করছি ঝড় বেশি আসলে যাবো। ওখানে অনেক লোক, আমি অসুস্থ তো তাই একটু নিরিবিলি বসে আছি।

একই ইউনিয়নের দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে চুনা নদীপারের ৫০টি পরিবারের অন্তত এক থেকে দেড়শ জন। এর মধ্যে কাঞ্চন বিবির বয়স (৯০)। তিনি বলেন, ‘বুড়া মানুষ। বন্যা শুরু হলি দৌড় দিয়া কেন্দ্রে আসার শক্তি নাই। তাই আগেভাগেই আইছি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের সব প্রস্তুতি আছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হচ্ছে বিসিসিআই

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে হতে যাচ্ছে ভোট

১১

এসএসসিতে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

১২

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

১৩

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

১৪

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

১৫

এসএসসির ফল আজ, জানা যাবে তিনভাবে

১৬

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ড, ১৬ বাংলাদেশি নিহত

১৭

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

১৮

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

১৯

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

২০
error: Content is protected !!