বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ জুন ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাত্র খুঁজছেন মোনালিসা

বিনোদন ডেস্ক | ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে অনেকটা দূরে রয়েছেন।

বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। গেল ৯ মে নিউইর্য়ক থেকে দেশে ফিরেছেন আলোচিত এই অভিনেত্রী।

দেশে ফেরার পর কাজেরপ্রস্তুতির পাশাপাশি পাত্র খুঁজছেন এই অভিনেত্রী।

২০১২ সালে মোনালিসার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখন তিনি বিয়ে করেন নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফকে। ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্কে গিয়ে সংসার শুরুর পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ শুরু করেন।

তবে নিজের দেশ ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও খুব বেশিদিন টেকেনি মোনালিসার সংসার। বছরখানেকের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর কেটে গেছে অনেকটা সময়। নতুন করে আর সংসার বাঁধেননি মোনালিসা। এবার জানা গেল, বিয়ের জন্য পাত্র খুঁজছেন মোনালিসা।

এক সাক্ষাৎকারে মোনালিসা জানান, মনের মতো কাউকে পাচ্ছেন না বলেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে তেমন কাউকে পেলে বিয়ের সিদ্ধান্ত নেবেন।

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন সেটাও জানিয়েছেন মোনালিসা। অভিনেত্রীর ভাষ্য, যার সঙ্গে আমার বোঝাপড়া ভালো হবে, আমাকে সম্মান করবে, ভালোবাসবে, আমাকে ও সম্পর্কের মূল্য দেবে।

নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা বলেন, আমার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চাই। তবে এখনই সেটা নিয়ে খোলামেলা কিছু বলতে নারাজ এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!