বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগেও দুবার বিয়ে করেন চমকের স্বামী! দুই ঘরেই আছে সন্তান

বিনোদন ডেস্ক | ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন তিনি।

এই খবর নিয়ে যখন চমক একের পর এক মিডিয়া কাভারেজ নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
চমকের স্বামী আজমান নাসিরের আগেও দুটি বিয়ে ছিল। দুই ঘরেই রয়েছে কন্যাসন্তান।

২০০৮ সালের ১০ জুন নাসিরের প্রথম বিয়ে হয়। এর মাস খানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি। তবে অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা। এরপর ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্য কলহে ২০১৬ সালের অক্টোবরে তাদের ছাড়াছাড়ি হয়।

প্রথম সংসার ভাঙার আগেই নাসিরের জীবনে আসেন এক মডেল। তিনি এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সেই মডেল কাম-নায়িকার ‘ডেডবডি’ নামে একটি সিনেমা মুক্তিও পেয়েছে। সেই প্রেম অবশ্য বেশিদিন টেকেনি। নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, জানার পরই কেটে পড়েন ওই মডেলকন্যা।

এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না। নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি। প্রেমের সম্পর্ক থেকে ২০১৮ সালের ১৮ জুলাই তারা বিয়ে করেন। ২০২০ সালের ডিসেম্বরে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। এ সংসার চলার সময় অভিনেত্রী চমকের পরিচয় হয় নাসিরের। গড়ে ওঠে সম্পর্ক। স্ত্রী লামিয়া জেনে যান, তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। দুজনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০২৩ সালের অক্টোবর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। বছর না যেতেই নাসিরের তৃতীয় স্ত্রী হলেন ছোট পর্দার অভিনেত্রী চমক।

এদিকে চমকও ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন। তার সাবেক স্বামীর নাম খান এইচ কবির। সে সময় তাদের কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও চমক দাবি করেছিলেন, ‘ছবির ছেলেটি তার প্রেমিক। ’ ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০