বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোপার গোল্ডেন বুট লাউতারোর; গ্লাভ এমিলিয়ানোর

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আজ যুক্তরাষ্ট্রে কলম্বিয়াকে হারিয়ে এই শিরোপা উৎসবে মেতেছে লিওনেল মেসির দল।
কোপা আমেরিকায় দলগত সাফল্যের পাশিপাশি ব্যক্তিগত পুরস্কারের তালিকায়ও রয়েছে আর্জেন্টিনার ফুটবলারদের নাম। আসরের গোল্ডেন বুট জিতেছেন লাউতারো মার্টিনেজ। অন্যদিকে গোল্ডেন গ্লাভস উঠেছে এমিয়ানো মার্টিনেজের হাতে।

কোপা আমেরিকার সেরা খেলোয়াড় হয়েছে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত খেলেছেন কলম্বিয়ার অধিনায়ক। ফাইনালেও খুব ভালো খেলেছেন। সবমিলিয়ে ছয়টি অ্যাসিস্ট করেছেন। একটি গোল করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।

২০২৪ সালের কোপা আমেরিকার সর্বোচ্চ গোল করার জন্য গোল্ডেন বুট জিতেছেন লাউতারো মার্টিনেজ। মোট পাঁচটি গোল করেছেন তিনি। আর সবথেকে গুরুত্বপূর্ণ গোলটা করেছেন আজ ফাইনালে। ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ১১২ মিনিটে তিনি যে গোলটা করেন, সেটার উপর ভর করেই কোপা জিতল আর্জেন্টিনা। মেসি-মারিয়ার কান্না মুছে ফুটবল বিশ্বকে আনন্দে ভাসালেন তিনি।

পুরো কোপা জুড়ে এমিলিয়ানো মার্টিনেজ ছিলেন অবিশ্বাস্য। তার পুরস্কারও পেলেন আসর শেষে। গোল্ডেন গ্লাভ জিতে নিয়েছেন তিনি। এখন যে টুর্নামেন্টে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন, সেটার উদ্বোধনী ম্যাচের আগেই আর্জেন্টিনার তারকাকে সেরা গোলকিপারের পুরস্কার দিয়ে দেওয়া যেতে পারে। অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। এবারের কোপা আমেরিকায় পাঁচটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন। শুধু তাই নয়, ফাইনালে গুরুত্বপূর্ণ সেভ করেছেন। নাহলে শুরুতেই গোল খেয়ে যেতে পারত আর্জেন্টিনা।

কলম্বিয়ার লক্ষ্য ছিল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করা। তবে সেটা তারা করতে পারেনি। তবে পুরো টুর্নামেন্টে স্পিরিট মেনে খেলার জন্য কলম্বিয়াকে ফেয়ার প্লে পুরস্কার দেওয়া হয়েছে। যে কলম্বিয়া কোপার ইতিহাসে একবার চ্যাম্পিয়ন হয়েছে। আর দুই বার হয়েছে রানার্স-আপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১০

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১২

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৩

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

১৪

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

১৬

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

১৭

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

১৮

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১৯

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

২০