বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ডের নারীদের সাথে এমপি সেঁজুতির মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি দেশের চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কোনো অপশক্তি যাতে শিক্ষার্থীদের ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে না পারে সেজন্য মায়েদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন। শুক্রবার বিকালে সংসদ সদসস্যের নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড এর নারীদের সাথে মতবিনিময়কালে তিনি এই আহবান জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী একটি অপশক্তি স্মার্ট ফোনের মাধ্যমে গুজব ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে উঠে উল্লেখ করে তিনি সকল অপতৎপরতা প্রতিহত করতে নারীদের আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ৫নং ওয়ার্ড সভাপতি টুম্পা দাসের সভাপতিত্বে ও নাজমা খাতুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য নাজমুন নাহার মুন্নি, জেলা কৃষকলীগের সহসভাপতি অ্যাড. আল মাহামুদ পলাশ, কাজী মেহেরুন নেছা, শাহজাহান আলী, আসাদুজ্জামান, নাছিমা খাতুন, সালমা খাতুন, পূজা দাস, খাদিজা খাতুন, সুচিত্রা মন্ডল, হোসনে আরা খাতুন, মমতাজ বেগম, মাধবী লতা, সাবিত্রী দাস, চপলা দাস, সুন্দরী বেগম, সবিতা রানী, রাশিদা খাতুন, নিহা বৈশাখী, রতœা খাতুন প্রমুখ।

মতবিনিময় সভায় ডা. সুব্রত ঘোষ সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদী তৎপরতার সাথে যুক্ত জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানান এবং কারো সন্তান যাতে এই নিষিদ্ধ সংগঠনের সংস্পর্শে এসে ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে জন্য সকলের প্রতি আহবান।

সভায় উপস্থিত নারী নেত্রীবৃন্দ এলাকার জলাবদ্ধতা, রাস্তাঘাট, সড়ক বাতি, সুপেয় পানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!