বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৪, ৩:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমালোচনা–পরামর্শকে স্বাগত জানালেন নাহিদ, তদবির না করার অনুরোধ আসিফের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা অন্যতম প্রতিশ্রুতি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। আরেক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সবাইকে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর পৃথক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন নাহিদ ও আসিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই ছাত্র কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গতকাল রাতে ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম সবাইকে ধন্যবাদ জানান। অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সারা দেশের সব সমন্বয়কের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘সবার আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পারছি। সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি, কয়েক দিন ধরে আমি নিরাপত্তাজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম।’

নাহিদ ইসলাম লেখেন, ‘বাংলাদেশ একটা অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নসহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনো ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি। জাতীয় স্বার্থে ও গণ-অভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। শিক্ষার্থীরা এখনো রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাঁদের সাধুবাদ জানাই। আশা করি, খুব দ্রুতই আইনশৃঙ্খলার পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে।’

আনন্দ উদ্‌যাপনের সময় এখনো আসেনি উল্লেখ করে নাহিদ ইসলাম আরও জানান, ‘শহীদের রক্ত ও বহু মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন এখনো অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার ও রাজপথ উভয় জায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সবাইকে পাশে থাকার আহ্বান জানাই। আপনাদের সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। আবারও প্রতিবাদী ছাত্র-জনতাকে ধন্যবাদ’

আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।’

আরেক পোস্টে আসিফ লিখেছেন, ‘শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি, তা পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকব, ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারে আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১০

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১১

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১২

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

১৩

৪শ বছরের প্রাচীন সোনাবাড়িয়া মঠ রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ

১৪

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

১৫

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

১৬

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

১৭

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

২০
error: Content is protected !!