বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার পতন থেকে জামায়াত-বিএনপিকেও শিক্ষা নিতে হবে: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: স্বৈরাচার শেখ হাসিনার পতন থেকে শুধুমাত্র আওয়ামী লীগ না, জামায়াত-বিএনপি সবাইকে শিক্ষা নিতে হবে বলে উল্লেখ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৯ আগস্ট) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এরপরে যারা দেশ পরিচালনায় আসবেন তারা যেনো জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। একই রাস্তায় যেন তারা না চলেন। এখান থেকে আমাদের সবার শিক্ষা নেয়া উচিৎ। মানুষের সঙ্গে জুলুম করলে কী পরিণতি হয় সেটা সবার শিক্ষা নেওয়া উচিত। তাদের শিক্ষা নিতে হবে যাতে একই গর্তে জাতি না পড়ে।

তিনি আরও বলেন, আজকে আমরা হাসপাতালে আহতদের দেখতে এসেছি। সবাইকে দেখা সম্ভব হয়নি। কারণ সবাইকে দেখতে গেলে চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে। সে কারণে স্বল্প সময়ে অল্প সংখ্যক আহত ভাইদের দেখে বের হয়ে এসেছি।

আহত এক আন্দোলনকারীকে পাশে নিয়ে জামায়াত আমির বলেন, আমার পাশে একজন ভাই আছেন। গুলিতে হাত দুটোই ভেঙে গেছে। কত সময় লাগবে সুস্থ হতে তা আল্লাহ ভালো জানেন। আমরা আশা করি তার হাত টিকবে।

তিনি আহতদের অবস্থার কথা উল্লেখ করে বলেন, আমরা দেখেছি অনেকজনের পা একেবারে ফেলে দিতে হয়েছে। তারা আর পা ফিরে পাবেন না। তারা একটা হাত বা পা নিয়ে দুনিয়াতে হয়তো বাঁচবে। কিন্তু যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ তা’আলার কাছে দোয়া করি তিনি যাতে তাদের শহীদের মর্যাদা দান করেন। তাদের পরিবারে যাতে আল্লাহ প্রশান্তির হাত বাড়িয়ে দেন। আর আহত যারা আছেন তাদের দ্রুত সুস্থতার নেয়ামত দান করেন।

তিনি বলেন, যাদের সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞেস করলাম তাদের অনুভূতি কেমন। তারা সবাই জানিয়েছেন তারা খুশি, আনন্দভোগ করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। জাতির মুক্তির জন্য আল্লাহ আমাদের লড়াই করার শক্তি দিয়েছিলেন।

একজনকে জিজ্ঞেস করলাম এক পা চলে গেছে, জাতির যদি আবার প্রয়োজন হয় তখন কী করবেন। বলেছেন, প্রয়োজনে আরেক পা দেব। এরপরও যদি দরকার হয় নিজের জীবন দেব। মানুষ যখন জাতির জন্য এভাবে দাঁড়িয়ে যায় তখন সে জাতিকে আর কেউ দাবায়ে রাখতে পারে না এবং পারবেওনা ইনশাল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, এই হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স ও আয়া সবার জন্য দোয়া করি আল্লাহ তাদের মর্যাদাও বাড়িয়ে দেন।

তিনি বলেন, আহতদের জিজ্ঞেস করেছিলাম তাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কি-না। তারা বলেছেন- তারা সন্তুষ্ট আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০