বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৮ আগস্ট) র‌্যাব এর সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ নাজমুল আহসান এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার গভীর রাতে শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের দক্ষিণ পলাশপোল এলাকার মন্টু কারিকরের ছেলে সুলতান আহমেদ (২০), ছাত্তার গাজীর ছেলে আবদুল গফুর গাজী, পলাশপোল দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে আবদুল্লাহ হোসেন জনি এবং কামালনগর গ্রামের সিদ্দিকুল ইসলাম বাবুর ছেলে জুম্মাতুল ইসলাম বনি। তাদের মধ্যে সুলতান আহমেদ ০৫ আগস্টের পরে উঠতি সন্ত্রাসী হিসেবে পরিচিতি পেয়েছে।

র‌্যাব এর সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ নাজমুল আহসান জানান, ২৬ আগস্ট রাতে শহরের নিউমার্কেট এলাকায় আবদুল্লাহ হোসেন জনির বাড়িতে গণধর্ষণের শিকার হন মাথায় আঘাতপ্রাপ্ত হওয়া আশাশুনি এলাকার মানসিক ভারসাম্যহীন এক তরুণী। পরের দিন সকালে জনির বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই তরুণীকে। মঙ্গলবার নির্যাতিতা তরুণীর পিতা বাদী হয়ে সুলতান আহমেদ, আব্দুল গফুরসহ ৬ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

তরুণীর পিতা জানান, দু’মাস আগে ভ্যান থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তার মেয়ে। সেই থেকে সে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল। ২৬ আগস্ট সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে আসে। ধারণা করা হচ্ছে, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সে সাতক্ষীরাতে আসে। নিউমাকের্ট এলাকায় অবস্থানকালে আসামিরা তাকে তুলে নিয়ে গণধর্ষণ করে।

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্তমানে নির্যাতিতা তরুণী সাতক্ষীরার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সুলতান আহমেদের নেতৃত্বে কিশোর গ্যাং শহরের নিউমার্কেট ও পাকাপোলের মোড়সহ একাধিক এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সম্প্রতি শহরের পাঁকাপোলের মোড়ে মো: আব্দুল্লাহ নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিতে ব্যাপক মারপিট করে সুলতান আহমেদ ও বাবু হোসেনসহ সন্ত্রাসীরা। এসময় সাংবাদিক রবিউল ইসলামের ছেলে আল শাহারিয়ার রুমন ও আল মেহরাব রুহান সন্ত্রাসীদের বাঁধা দিতে গেলে তাদেরকে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়। কেঁড়ে নেওয়া হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেল। এ নিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০