বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ আগস্ট ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনসারে গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়ার সংখ্যা নিয়ে ছড়িয়ে পড়া তথ্যটি ভুয়া: মহাপরিচালক

অনলাইন ডেস্ক: দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খা সৃষ্টি করেন আনসার সদস্যরা। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেন তারা। এমন ঘটনার পর বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যে শুধু গোপালগঞ্জ জেলা থেকেই ২৯ হাজার আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এই তথ্যটি সঠিক নয় বলে দাবি করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবি করেন আবদুল মোতালেব।

আনসারের মহাপরিচালক বলেন, গোপালগঞ্জ জেলা থেকে ২৯ হাজার আনসার সদস্য নিয়োগের তথ্য সঠিক নয়। প্রতিটি জেলার আলাদা আলাদা সংখ্যা নির্ধারিত থাকে। তাই বেশি নিয়োগের সুযোগ নেই।

গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ পাওয়া আনসারদের সংখ্যা এক হাজার ৩০০।
এ ছাড়া আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়েও কথা বলেন তিনি। বলেন, দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে তারা সচিবালয় ও বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খা সৃষ্টি করে। আন্দোলনকারীদের মধ্যে অনেক বহিরাগতের প্রবেশের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে।

গত রবিবার চাকরি জাতীয়করণের দাবিতে প্রায় ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আটকা পড়েন। ওই সময় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

পরে এ ঘটনায় আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০