বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৪, ৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাপসী তাবাসসুম ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি

ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

মানহানির অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করে মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ সমন জারি করেন।

এ দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ ও আন্দোলনকে ‘বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে ওই আদালতে মানহানির মামলা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে সমন জারি করে আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে শুনানি করেন আইনজীবী খাদেমুল ইসলাম।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারপ্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

গত ৫ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম ঊর্মি। সেখানে তিনি সরকারের ‘কাউন্টডাউন শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেন। তার আগে আরেক পোস্টে তিনি ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং জুলাই-আগস্ট গণহত্যা সম্পর্কেও কটূক্তি করেন।

তার এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব‍্যাপক সমালোচনার মুখে পড়েন ঊর্মি। এ ঘটনায় গত ৬ অক্টোবর ঊর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৩

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৪

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৫

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৬

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

৭

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

৮

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

৯

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১০

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১১

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১২

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৩

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৪

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৫

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৬

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

১৭

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

১৮

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

১৯

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

২০