বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নিজ ঘর থেকে বৃদ্ধার দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার

বিলাল হোসেন/সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে নিজ ঘর থেকে মমতাজ বেগম (৬২) নামে এক বৃদ্ধার দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ মে) বিকালে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে উপজেলা সদরের বাদঘাটা খালপাড়ের ভেতর থেকে সিককানি দেওয়া নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বাদঘাটা গ্রামের মৃত আবু ইনসানের স্ত্রী ও চার সন্তানের জননী।

এলাকাবাসী জানায়, মমতাজ বেগমের ৪ ছেলের কেউই তাকে দেখাশুনা করতো না। তারা অন্যত্র বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে। মমতাজ বেগম একাই খালপাড়ের একটি ঝুপড়ি ঘরে বসবাস করতন।

প্রতিবেশী মর্জিনা আক্তার বলেন, আমি গতকাল দুপুরের পরে তাকে আর দেখিনি।আজ বিকাল ৪টার দিকে তার খোঁজ নিতে গিয়ে দেখি ঘরের দরজা ভেতর থেকে লাগানো। ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তারপর পাশের কয়েকজনকে সাথে নিয়ে আরো ডাকাডাকি করি। এক পর্যায়ে জানালা দিয়ে দেখা যায় মমতাজ বেগম খাটের পাশে ভুট হয়ে পড়ে আছে। তখন আমরা পুলিশকে খবর দেই।

প্রতিবেশী লাকি আক্তার বলেন, আমি ৯৯৯ কল করে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে ঘরের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করেন।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মমতাজ বেগমের চার ছেলের উদ্ধৃতি দিয়ে বলেন, তাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। এলাকার লোকজন তাদের মাকে খুব ভালোবাসতেন। তাদের মায়ের উচ্চ রক্ত চাপের সমস্যা ছিল। তাদের অভিযোগ না থাকায় এবং এলাকাবাসীও স্থানীয় মেম্বারের অনুরোধে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০