বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৮ অক্টোবর ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘তারা খুনি নয়’, সাকিব-মাশরাফিকে নিয়ে সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান দেশের মাটিতে অবসরের ইচ্ছের কথা জানিয়েছিলেন ভারতে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসর নিতে চেয়েছিলেন তিনি।
তবে মাঠ থেকে বিদায় নিতে পারবেন কি না তানিয়ে এখনো সংশয় রয়েছে। গত ৫ আগস্ট রাজনৈতিকতা বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিবের নামে হত্যা মামলা হয়েছে।

এর বাইরেও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকায় তার প্রতি অসন্তোষ আছে। সরকারের চাওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ নিয়ে ক্ষমাও চান সাকিব। এরপর তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়। কিন্তু এর মধ্যেই আবারও বিক্ষোভ হলে ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে সাকিবকে দেশে আসতে নিষেধ করা হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন দেশের খ্যাতিমান ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কী কখন ও নিজেরা ভুল করি না, কেউ অনুতপ্ত হলে তাঁকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। ’

‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সঙ্গে মিশেছেন, এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করিয়েছে সেটা কি জানেন?’

জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক সাকিব ও মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তাদের দুজনের নামেই মামলা হয়েছে। সাকিব এখনও দেশে ফেরেননি। মাশরাফিও আছেন আত্মগোপনে। দুজনের এমন অবস্থা নিয়েও আফসোস করেন সালাউদ্দিন।

তিনি লিখেছেন, ‘তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫ টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কি দেখছেন, সাকিব যে আঙুলে চিড় নিয়ে বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য?’

‘দেশ কে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হয়তো দেখা যায়ও না, তাদের কাছ থেকে দেখেছি, তারা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, তারা খুনি না। খুব কষ্ট পাচ্ছি এদের কে মাঠ থেকে বিদায় দেখতে পাব না, মানুষকে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দেবেন, আমরা সবাই কম বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনিও সম্মানিত হবেন। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!