বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৮ মে ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার সুপার ক্লাসিকোয় লাল কার্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই হয়ে থাকে রিভার প্লেট-বোকা জুনিয়র্স ম্যাচে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব একে অপরকে কোনো ছাড় দিতে চায় না।
এমনকি বেশ কয়েকবার মারামারির ঘটনাও ঘটেছে সুপার ক্লাসিকো খ্যাত এই লড়াইয়ে। এবার ব্যতিক্রম হয়নি। গতকাল একটি পেনাল্টি নিয়ে হাতাহাতি জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতজনকে লাল কার্ড দেখান রেফারি।

গতকাল ঘরের মাঠে বোকা জুনিয়র্সকে ১-০ গোলে হারায় রিভার প্লেট। ম্যাচের যোগ করা সময়ে ৯৩তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার মিগুয়েল বোর্হা। সেই গোলের পর ৮৩ হাজার দর্শক ভর্তি গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

জয় নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই বুনো উল্লাসে মাতেন রিভার প্লেটের খেলোয়াড়রা। এতে খেপে গিয়ে তাদের দিকে তেড়ে যান বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন গোলরক্ষক সের্হিও রোমেরো। ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা। শুরু হয়ে যায় হাতাহাতি। কিছুতেই তা থামছিল না। পরে দুই দলের তিনজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। বাদ যাননি বোকা জুনিয়র্সের কোচ হোর্হে আলমিরনও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!