বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ নভেম্বর ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় দাদীকে জবাই করে হত্যা করলো মাদকাসক্ত যুবক

এসএম না‌হিদ হাসান/ ইলিয়াস হোসেন: সাতক্ষীরার তালায় দাদী সখিনা খাতুনকে জবাই করে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক।
শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারসহ হত্যাকারী হানিফ জোয়াদ্দারকে আটক করেছেন।
নিহত সখিনা খাতুন (৭০) তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামের মৃত কওছার জোয়ার্দারের স্ত্রী।
এছাড়া, হত্যাকারী মাদকাসক্ত যুবক হানিফ জোয়াদ্দার (২৩) ওই গ্রামের মশিয়ার রহমান জোয়াদ্দারের ছে‌লে ও স‌খিনা খাতু‌নের পোতা।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদীর সাথে ঝগড়ায় লিপ্ত হয় হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সে তার দাদী সখিনা খাতুনকে জবাই করে হত্যা করে। বিষয়টি নিশ্চিত করেছেন খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।
তালা থানার ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সাথে ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে তার দাদীকে হত্যার দায় স্বীকার করেছে। #
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

১

শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার

২

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

৩

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

৪

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৫

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৬

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৭

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৮

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৯

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

১০

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

১১

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১৪

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১৫

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৬

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৭

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৮

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

২০