বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১০ নভেম্বর ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনার নির্দেশ’ বাস্তবায়নকারী অর্ধশতাধিক ব্যক্তি আটক

ডেস্ক রিপোর্ট: ফ্যাসিবাদ সরকারের মুখ্য ব্যক্তি শেখ হাসিনার কণ্ঠের একটি ফোনালাপ ভাইরাল হয় দেশে। সেখানে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়।

ট্রাম্পের ছবি নিয়ে রাজনৈতিক কারসাজি ও নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বার্তা দেওয়া হয়। ওই অডিও শুনে ‘নির্দেশ’ পালন করছিলেন এমন অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কণ্ঠে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনে দেওয়া একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই বার্তায় তিনি তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও মার্কিন পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল সমাবেশ করার নির্দেশ দেন। এসব কর্মসূচির ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার ও উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর এবং অবমাননার ফুটেজ সংগ্রহের কথাও বলেন।

তালেবুর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতীম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তিনি ও তার দলের লোকজন এমন অপতৎপরতার পরিকল্পনা করেছেন। শনিবার ও রোববার দুপুর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নির্দেশনা পালনকারী কুচক্র মহলের অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অপতৎপরতা চালাতে ব্যবহৃত বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ ডিসি তালেবুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১০

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১১

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১২

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৩

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৪

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৫

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৬

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

১৭

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কোঅর্ডিনেশন সভা

১৯

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

২০