বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ নভেম্বর ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়।

সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি মো. জালাল উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসেন, জেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ২০২৪ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয় এবং সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০